কুবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

Spread the love

কুবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধি:

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ করেছে ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৪ জুন) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মেইন গেইটে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মুহাইমিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “আমরা প্রতি বছরই বর্ষাকালে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। বর্তমানে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট। আমরা বন নিধন করলেও সেই অনুপাতে গাছ লাগাচ্ছি না। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন হলেও আমাদের আছে মাত্র ১২ থেকে ১৫ শতাংশ। এই ঘাটতি পূরণে আমরা আমাদের জনশক্তিদের অন্তত একটি করে বনজ, ফলজ এবং ঔষধি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছি।”

তিনি আরও বলেন, “দেশের একজন সুনাগরিক হিসেবে গাছ লাগানোর দায়িত্ব আমাদের সবার। দেশের প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করেও গাছ লাগান এবং আমাদের এই উদ্যোগ দেখে উদ্বুদ্ধ হন, তবে আমাদের দেশের বৃক্ষ সংকট অনেকটাই দূর করা সম্ভব হবে। ক্যাম্পাসে আমাদের যে জনশক্তিরা আছেন, তাদেরকে গাছগুলোর যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *