
শাবিপ্রবিতে ক্যাম্পাসের গাছ কেটে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
গত ১৬/০৩/২০২৬ তারিখ রাত ৮.০০-৯.০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ এর পাশ থেকে ঐ প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক কিছু গাছ কেটে ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনাটি নজরে আসার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাটির সঠিক তথ্য অনুসন্ধান ও প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।






