শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

Spread the love

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আজ রবিবার (৭ জুন, ২০২৬) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে রেজিস্ট্রার দপ্তরের প্রতিনিধি দল ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ভাইস চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা গ্রহণকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম উপস্থিত সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানান। কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা ও অগ্রগতির জন্য সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। কাজের গতিশীলতা ও সততার মূল্যায়ন হিসেবে প্রতি বছর ‘বেস্ট কর্মকর্তা’ পুরস্কার প্রদান করা হবে।

টিম ওয়ার্কের ওপর গুরুত্বারোপ করে ভাইস চ্যান্সেলর আরও বলেন, বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আইন অনুযায়ী পরিচালিত হবে। আমি ব্যক্তিগতভাবে দলগত কাজে (টিম ওয়ার্ক) বিশ্বাসী, তাই আপনাদেরকে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের প্রমোশন সংক্রান্ত সকল বিষয় আইন অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন করা হবে। সবাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, অতিরিক্ত রেজিস্ট্রার মো. নাজিম উদ্দিন খান, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সুফিয়ান চেীধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার আতাউর রহামান, অতিরিক্ত রেজিস্ট্রার সাবিহা ইয়াসমিন, অতিরিক্ত রেজিস্ট্রার মো. নাজমুল হক এবং অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফয়সল আহমদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *