JUST ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (JUST) সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে Anti-Drug Society of JUST।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের আবাসস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মোঃ আলামিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজের চারপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন ভূমিকা রাখা।”
তিনি আরও বলেন, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সম্পৃক্ত করা। আমরা বিশ্বাস করি, সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

