ইআবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন ইবির অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম
ইবি প্রতিনিধি:
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন রেজিস্ট্রার হিসেব দায়িত্ব পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইআবি’র সহকারী রেজিস্ট্রার মো. রুহুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলামকে ২৩ জুলাই থেকে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। ভাইস চ্যান্সেলরের মহোদয়ের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।

