ইবিতে গুচ্ছ ও ‘স্বতন্ত্র ডি ইউনিটের’ ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিন বন্ধ ঘোষণা

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ইবিতে গুচ্ছ ও ‘স্বতন্ত্র ডি ইউনিটের’ ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিন বন্ধ ঘোষণা

ইবি প্রতিনিধি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিন ক্লাস পরিক্ষা বন্ধ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানা যায়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সবাইকে আগামী ১ ও ৮ এপ্রিল ‘বি’ এবং ‘এ’ ইউনিটের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য এবং ১১ ও ১২ এপ্রিল স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের সব ক্লাস ও থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *