Vivo এবং Voice of Students নিয়ে এসেছে চবি শিক্ষার্থীদের জন্য এক অন্যরকম আয়োজন।
বুধবার (১৩-০৫-২৬ ইং) Vivo এবং Voice of Students প্রচেষ্টায় আয়োজিত হচ্ছে ক্যারিয়ার সামিট সেমিনার। উক্ত সেমিনারে আমন্ত্রিত ছিলেন University of Chittagong-এর সকলে।
সেমিনারে ছিলো
Vivo কতৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ (পেইড) এবং চাকুরী প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য। সাথে বাস্তব ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক-নির্দেশনা।
গুরুত্বপূর্ণ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রোফেসর শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রোক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্যার সহ অনেকে।
CV Colloction Booth এ (সমাজবিজ্ঞান অনুষদে) সিভি জমা নেওয়া হয়। যা পরবর্তীতে আগ্রহীদের প্রাথমিক বাছাই করে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান অনুষদ এর অডিটোরিয়াম এ উল্লিখিত সেমিনারটি আয়োজিত হয়।
