ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটির (আইইউআইটিএস) ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকি খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিল মোহাম্মদ তাসিফ। রবিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটির বাকিরা সদস্যরা হলেন, সহ-সভাপতি (ওয়ার্কশপ) হিসেবে নুসরাত জাহান এনি, সহ-সভাপতি (প্রেজেন্টেশন) হিসেবে পিয়াসা আক্তার আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রিত্তীক মজুমদার, শরিফুল ইসলাম শিহাব। সাংগঠনিক সম্পাদক হিসেবে তুহিন রেজা, সৈয়দ বাল্ক শের ই বুখারী, জিহাদ আলী। এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে ফারহান আজাদ, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মুশফিক রানা, সুদুক্খেনা বিশ্বাস। অর্থ সম্পাদক হিসেবে মো আশিকুর রহমান ও সহ-অর্থ সম্পাদক হিসেবে রুমানা আক্তার। দপ্তর সম্পাদক হিসেবে মোহররমী নেশা, সহ-দপ্তর সম্পাদক হিসেবে তারেক রহমান ও ফাতেমা তোজ জোহরা। প্রচার সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম মজুমদার, সহ-প্রচার সম্পাদক হিসেবে গিয়াস উদ্দিন শোভন ও ইকরামুল হাসান রিসাত। জনসংযোগ সম্পাদক হিসেবে আয়েশা ছিদ্দিকা খুশি, সহ জনসংযোগ সম্পাদক হিসেবে আলভির হাসান ইমন। ওয়ার্কশপ বিষয়ক সম্পাদক হিসেবে আবদুল্লাহ হুদান, সহ-ওয়ার্কশপ বিষয়ক সম্পাদক হিসেবে মংশেউ মারমা। সাইবার সিকিউরিটি সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসাইন, ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক হিসেবে জান্নাত ফাইজা সুপ্ত, সহ-ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক হিসেবে মো মিনহাজ, তথ্য ও রিসার্চ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর আর মুহিম ও আতিক শাহরিয়ার জিসান। সংস্কৃতি ও টুরিজম সম্পাদক হিসেবে ওয়াসিফুর রহমান, সহ-সংস্কৃতি ও টুরিজম সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হাসান। কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হালিম হাম্মাদ, নুসরাত জাহান মীম।সংগঠনটির সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ তাছিফ বলেন, আইইউআইটিএস প্রযুক্তির পাশাপাশি নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা নিয়েও কাজ করে। কারণ আমরা বিশ্বাস করি, একজন সফল টেক প্রফেশনাল হতে হলে এই তিনটিই সমান জরুরি। এখানে প্রতিটি সদস্য শুধু শিক্ষার্থী নয়, একে অপরের অনুপ্রেরণা। আমরা একসাথে শিখব, একসাথে নিজেদের গড়ব পড়াশোনায়, নেতৃত্বে, একতায়।নতুন সভাপতি তাকি খান বলেন, আইইউআইটিএস এর নতুন কমিটির মূল লক্ষ্য হলো সংগঠনের সকল সদস্যকে সাথে নিয়ে আইটি দক্ষতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে সবসময় আপডেট থাকা। বর্তমান প্রযুক্তি জগতের নতুন নতুন বিষয় সম্পর্কে জানার মাধ্যমে সবাই মিলে শেখা, আলোচনা করা এবং একে অপরকে বিভিন্ন সমস্যায় সহায়তা করার একটি সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।
