কুবি অ্যানথ্রোপলজি সোসাইটির নেতৃত্বে সেতু-হামিম

Spread the love

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘অ্যানথ্রোপলজি সোসাইটি’র ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তানজিনা সরোয়ার সেতু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হামিম হোসেন।

রোববার (১৭ মে) নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সোসাইটির সভাপতি সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাহিমা সুলতানা রাতুয়া। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. মুক্তিব হাসান জনি, ক্রীড়া সম্পাদক পদে নাছির উদ্দিন সজিব এবং সাংস্কৃতিক সম্পাদক পদে খাইরুল আমীন মাসুম নির্বাচিত হয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম পদটি শূন্য রয়েছে।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াস আকন্দ, মোছা. মারুফা খাতুন, দীনা আক্তার, মো. ফারাবি রহমান এবং রাকিব হোসেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হামিম হোসেন বলেন, “আমি চেষ্টা করব সোসাইটির প্রতিটি কার্যক্রম যেন শিক্ষার্থীদের জন্য অর্থবহ হয় এবং সবাই যেন এখানে নিজের অংশগ্রহণের জায়গা খুঁজে পায়। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিভাগকে আরও সক্রিয় করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সোসাইটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাই।”

নবনির্বাচিত সহ-সভাপতি তানজিনা সরোয়ার সেতু বলেন, “দীর্ঘ সময় পর একজন নারী শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এ পদে দায়িত্ব পাওয়া আমার জন্য তাৎপর্যপূর্ণ। নৃবিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। নিজের বিভাগের জন্য কাজ করতে পারা প্রতিটি শিক্ষার্থীর জন্যই আনন্দের। তবে এই আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ আমাদের কমিটির সবার দায়িত্ববোধ ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের চেষ্টা থাকবে বিভাগের শিক্ষার্থীদের জন্য আরও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বৃদ্ধি করা এবং একাডেমিক ও সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করে তোলা। একই সঙ্গে একটি সুন্দর, ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করব।”

উল্লেখ্য, নবনির্বাচিত কমিটি  আগামী অক্টোবর ২০২৬ পর্যন্ত (৬ মাসের জন্য) দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *