বাংলার সম্রাট হযরত শাহজালাল রহ. এর ৭০৭ তম পবিত্র ওফাত দিবস উপলক্ষে Divine spectrum sust – DSS এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৮ মে, ২০২৬) সন্ধ্যায় বাদ মাগরিব শাবিপ্রবির একাডেমিক ভবন সি এর ২০৯ নং কক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডিএসএস’র প্রেসিডেন্ট মো. মহিউল ইসলাম।
ডিএসএস’র ট্রেজারার মোঃ আফাজুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল সাইদুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ও ডিএসএস’র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিএসএস’র উপদেষ্টা অধ্যাপক ড. মো. এমদাদুল হক, অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, কোম্পানিগঞ্জ শাখার ম্যানেজার ও গবেষক এ. এফ. এম শহীদুল ইসলাম সেলিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন ডিএসএস’র রিলিজিয়াস উইং ডিরেক্টর মোহাম্মদ আনিস খান, নাতে মোস্তফা সা. পাঠ ও কিয়াম শরীফ পাঠ করেন ডিএসএস’র ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ আলম।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
