রাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ৩ কোটি টাকা বরাদ্দ

Spread the love

রাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ৩ কোটি টাকা বরাদ্দ

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব গৃহীত হয়েছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের আয়োজনে গত সোমবার (২৭ এপ্রিল) এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভৌত অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পটির জন্য ৩ কোটি টাকা ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *