ইবিস্থ মেসডা’র নেতৃত্বে মেজবাউল-আতিক
ইবি সংবাদদাতা:
মেহেরপুর জেলা থেকে আগত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মেজবাউল হক রাব্বি ও সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ বর্ষের আতিক হাসান সোহান মনোনীত হয়েছেন ।
বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির সাবেক সভাপতি মোতালেব বিশ্বাস লিখন ও সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর অনুমোদনক্রমে এ কমিটি গঠন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিয়াদ বিশ্বাস, সাজিদ আল আফনান, নাসিম আলী, তাহমিদ আহমেদ রিফাত, আবু সালিক সাজ্জাদ ও সানজিদা আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম ফারাবিন ও ছুম্মা খাতুন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন সাব্বির ও মীর হামায়রা সুলতানা,
সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মোস্তাফিজুর রহমান রানা, সুমাইয়া আফরিন সৃতি ও শারমিন আক্তার বৃষ্টি, কোষাধ্যক্ষ মারিয়াম আক্তার ও জরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান জিহাদ, উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, শান্ত ইসলাম, সাগর ইসলাম, সানজিদা ইসলাম ও তানজিনা খাতুন,
এছাড়া প্রচার সম্পাদক সুমাইয়া খাতুন, রাফসান রহমান ও মাহমুদুল হাসান, আইটি সম্পাদক শামীম আহমেদ, সাব্বির আহমেদ ও মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন ও রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন ও শারমিন আক্তার, ছাত্রকল্যাণ সম্পাদক মারুফ হাসান ও সাদিয়া আফরিন, নারী বিষয়ক সম্পাদক মেহজাবিন, সুলতানা ও মারিয়া খাতুন, সমাজকল্যাণ সম্পাদক সুমন ইসলাম ও রাশেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ইমরান হোসেন।
নবমনোনীত সাধারণ সম্পাদক আতিক হাসান বলেন, এ দায়িত্ব আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার। সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নবমনোনীত সভাপতি মেজবাউল হক বলেন, নবগঠিত কমিটির সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে আমাকে যোগ্য মনে করাতে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান কমিটির সকলকে নিয়ে যেন ঐক্যবদ্ধভাবে জেলাকল্যাণ সমিতি পরিচালনা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।
