ক্যাম্পাসের পরিচিত আচার-বাদাম বিক্রেতা আলাল মামার অসুস্থতার ইসলামি ছাত্রশিরের শাবিপ্রবি শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ক্যাম্পাসের পরিচিত আচার-বাদাম বিক্রেতা আলাল মামার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

জানা যায়, আলাল মামার মাউন্ট এডোরা হাসপাতালে একটি মাইনর অপারেশন সম্পন্ন হয়েছে। এ সময় মুজাহিদুল ইসলাম তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আলাল মামার মতো একজন পরিশ্রমী মানুষকে সহায়তা করা আমাদের দায়িত্ব। সমাজের অন্যান্যদেরও তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।”

এসময় উপস্থিত সবাই আলাল মামার দ্রুত সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *