পরীক্ষা শুরুর চার মিনিট আগেও তালাবদ্ধ ইবি কেন্দ্রের পরীক্ষা কক্ষ

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

পরীক্ষা শুরুর চার মিনিট আগেও তালাবদ্ধ ইবি কেন্দ্রের পরীক্ষা কক্ষ

ইবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষার নির্ধারিত সময়ের পরেও বন্ধ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর একাধিক পরীক্ষাকক্ষ। নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কক্ষে প্রবেশের করার বিষয়ে নির্দেশনা ছিলো বলে জানা যায়। তবে বন্ধ ছিল ইবি কেন্দ্রের চারটি পরীক্ষাকক্ষ। পরে মাত্র ৪ মিনিট আগে প্রক্টরিয়াল বডির সহায়তায় তালা ভেঙে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করায় প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিচ তলার ৩টি ও দ্বিতীয় তলায় ১টি কক্ষে পরীক্ষার জন্য সিট বরাদ্দ দেয়া হয় এ ব্যবহারিক পরীক্ষার।

‘এ’ ইউনিটের বহুনির্বাচনি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম শেষে কক্ষগুলোতে তালা লাগায় নির্দিষ্ট বিভাগের কর্মচারীরা। বিকেল ৩টায় ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নিয়ম অনুযায়ী দুপুর ২টা ৩০ মিনিটে কক্ষগুলো খুলে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কক্ষ খোলা সম্ভব না হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।

পরে বিকেল ২টা ৫৬ মিনিটে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তালা ভেঙে দ্রুত পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করানো হয়। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক উদ্বেগ ও ভোগান্তির সৃষ্টি হয়। পরে নির্ধারিত সময় থেকে ৫ মিনিট বৃদ্ধি করে পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ বিষয়ে ‘এ’ ইউনিটের ইবির ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, কিছুটা সময় বিলম্বিত হলেও পরে শিক্ষার্থীদের সুবিধার্থে ৫ মিনিট সময় বাড়িয়ে দেয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের এ বিষয়ে তেমন কোনো অভিযোগ নাই। তবে, সিট প্লানিং কমিটি ও শৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্তদের সচেতন হওয়া উচিত ছিল।

এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের পরীক্ষা কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, বিষয়টি নিয়ে আমি অবগত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগের সভাপতিদের জানানো হয়। পরে তারা তালা ভেঙে শিক্ষার্থীদেরকে কক্ষে প্রবেশ করায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *