বেরোবির জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে শামীম-সায়নাভ

Spread the love

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবতেশাম রহমান সায়নাভ। আগামী এক বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাসিবুল হোসেন শান্ত। সহ-সভাপতি পদে রয়েছেন ইংরেজি বিভাগের জিহাদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের হুমায়রা রশিদ হিয়া, বাংলা বিভাগের আরিফুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আফিয়া আজাদ অর্থী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইইই বিভাগের মো. ফরহাদ হোসেন, মো. তানজীম আলম সাফাত, পরিসংখ্যান বিভাগের জাহিদুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আবির হাসান সুমন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সূচি।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সাকিব হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইয়াসিন হোসেন লগ্ন ও সাজ্জাত হোসেন শান্ত। অর্থ সম্পাদক হিসেবে হিমু এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন ও রুবেল হাসান।

কমিটির অন্যান্য পদে প্রচার সম্পাদক মো. আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রিয়াদ ও মুহসিনা রহমান বর্ণ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ইরফান, সহ-দপ্তর সম্পাদক নাসির উদ্দিন আহমেদ তৃপ্ত, আপ্যায়নবিষয়ক সম্পাদক আঁখি, প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মুরাদ হোসেন এবং অনুষ্ঠান ও কর্মশালাবিষয়ক সম্পাদক হয়েছেন ইসরাত জাহান লিস্পা।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন শিক্ষাবর্ষের ১৬ জন সদস্য ও ১০ জন সম্মানিত সদস্য রয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইবতেশাম রহমান সায়নাভ বলেন, জামালপুর থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি নির্ভরতার জায়গা। সংগঠনটি তাঁদের কাছে পরিবারের মতো। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুখ-দুঃখ ভাগাভাগির যে সম্পর্ক রয়েছে, নতুন কমিটির মাধ্যমেও তা বজায় রাখার প্রত্যাশা করেন তিনি।

নবনির্বাচিত সভাপতি মো. শামীম আলম বলেন, জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসার সংগঠন। বিশ্ববিদ্যালয়ে জামালপুরের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই তাঁদের প্রধান লক্ষ্য। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *