মেহেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

Spread the love

মামুন অর রশিদ বিজন, মেহেরপুর:

দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর খালেদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবাইদুল বাসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুর শাখার প্রশিক্ষক লিটন চন্দ্র রায় ও ইমন বাসকে, এআই প্রশিক্ষক আবু তালহা তৌফিক ও মো. শফিকুর ইসলাম রানা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম।

বক্তব্য শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুর শাখার ১০০ জন যুব প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দুই ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা তুলে ধরেন এবং অর্জিত দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *