জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ২০২৬–২৭: সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক হাসিব

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফটোগ্রাফিভিত্তিক সংগঠন জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী নতুন কমিটি করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শাহরিয়ার হোসাইন সানি ও রবিউল ইসলাম শিমুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুর রহিম ও অপূর্ব দেবনাথ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন ইবনে করিম সামী ও মোছা. আরিফুন নাহার অর্নি। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন অরিত্র বিশ্বাস এবং সহকারী কোষাধ্যক্ষ প্রাপ্তি দেবনাথ।এ ছাড়া ক্রিয়েটিভ টিম প্রধান হিসেবে সাজ্জাদ হোসাইন রূপম, অফিস সম্পাদক হিসেবে মো. নূর হাসান সায়েম ও উম্মে মারিয়াম জেবা, ইভেন্ট সমন্বয়ক হিসেবে মাইশা ফাহমিদা বিভা দায়িত্ব পেয়েছেন। জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে সিয়াম মিনহাজ এবং সহকারী জনসংযোগ প্রধান হিসেবে হাসান ইবনে নূর, আইটি বিভাগের প্রধান হিসেবে মোবাশশির খান মাহিন, মিডিয়া ও প্রকাশনা বিভাগের প্রধান হিসেবে মুশফিকুর রহমান এবং সিনেমা শাখার প্রধান হিসেবে সিমান্ত বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। সিনেমা শাখার সহকারী প্রধান হিসেবে রয়েছেন লিখন রুবায়েত।কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ঐশী বিশ্বাস, শান্তনু ঢালি, ময়মুনা ইসলাম রত্না, ওহি আহমেদ, উৎস গোলদার, মো. নাফিজ ইকবাল, মো. এমদাদ উল্লাহ বধন, তওহিদুল ইসলাম মৃদুল এবং মো. তাসনিম বিন নবী তানিম।নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “ফটোগ্রাফি শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নয়। এটি একটি বিশ্বজনীন ভাষা। আপনি পৃথিবীর যে দেশের নাগরিকই হোন না কেন, যে ভাষাতেই কথা বলুন না কেন, একটি ছবির ভাষা বুঝতে সাধারণত কোনো অসুবিধা হয় না। ছবির ভাষা সবাই সহজেই বুঝতে পারলেও সেই ভাষায় কথা বলতে পারেন বা আগ্রহ দেখান খুব কম মানুষই।জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমন আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখানোর উদ্দেশ্যেও সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নতুন কমিটি একই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাব।”নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্রচর্চা, সৃজনশীলতা ও ফটোগ্রাফিবিষয়ক বিভিন্ন কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *