শাবিপ্রবিতে জামালপুর এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আবু হুরায়রা ও সাহেল রানা

Spread the love

শাবিপ্রবিতে জামালপুর এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আবু হুরায়রা ও সাহেল রানা

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির ১৭তম কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাহেল রানা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মুনজেরিনা মোশারফ হৃদি। সহ-সভাপতি পদে রয়েছেন জাওয়াদুন নুর, জিল্লুর রহমান জিলন, রাহিমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির আহমেদ উৎস ও মো. আলামিন।

কাইয়ুম হাসান ও জুনায়েদ আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান অমি এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. রবিউল।

কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. মিজু আহমেদ এবং সহ-অর্থ সম্পাদক সাব্বির আহমেদ। দপ্তর সম্পাদক হয়েছেন আফিয়া বিনতে ইসলাম ঐশি, আর উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোয়াইফ আহমেদ।

প্রচার সম্পাদক পদে মো. রায়হানুল ইসলাম এবং উপ-প্রচার সম্পাদক পদে রশিদ আবিদ মাহিকে রাখা হয়েছে। ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন নিজাম এবং সহ-ক্রীড়া সম্পাদক নাজিবুল হাসান।

এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আবু শাইবা সাদি এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মনির হোসেন দায়িত্ব পালন করবেন। সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন শায়লা সুমি ও আব্দুর রহমান আবিদ। আপ্যায়ন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাসিম আহমেদ ও ফাতেমা জান্নাত ফাইজা।

নতুন কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সামিহা সিদ্দিকা, আরাফাত রহমান, মো. মোরসালাত ও আবু ইয়াসিন।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, শাবিপ্রবিতে অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’। সংগঠনটি বিভিন্ন সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে।

নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের চলমান কার্যক্রম আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রমের পরিধি বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *