চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে নেওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু
চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফের মৃত্যু হয়েছে

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্যানার টাঙানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান।

তিনি জানান, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় থেকে আরিফের মরদেহ তার নিজ বাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে নিয়ে একটি বাস ছেড়ে যাবে। পরে দুপুর ২টার দিকে খাগড়াছড়িতে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

