গাংনীতে ‘মানবকণ্ঠ’-এর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র পেলেন মামুন অর রশিদ বিজন

Spread the love

গাংনীতে ‘মানবকণ্ঠ’-এর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র পেলেন মামুন অর রশিদ বিজন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: জাতীয় দৈনিক ‘মানবকণ্ঠ’-এর গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মামুন আর রশিদ বিজন-কে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, প্রার্থীটির বায়োডাটা ও পরবর্তী সাক্ষাৎকারের ভিত্তিতে তাকে গাংনী, মেহেরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে ছয় মাসের জন্য অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের কার্যকারিতা শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে।

এদিকে, সাংবাদিকতায় নতুন দায়িত্ব পাওয়ায় মামুন অর রশিদ বিজন বলেন, “গাংনী উপজেলার মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্বের মাধ্যমে গাংনীর স্থানীয় সংবাদ জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *