মেহেরপুরে পথশিশুদের নিয়ে “কাম ফর হিউম্যানিটি (CHF)” এর উদ্যোগে মেহেদী উৎসব অনুষ্ঠিত

Spread the love


মেহেরপুর প্রতিনিধি:
পবিত্র ঈদকে সামনে রেখে মেহেরপুরে পথশিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর হিউম্যানিটি (CHF)”। সংগঠনটির উদ্যোগে আয়োজিত হয়েছে এক আনন্দঘন মেহেদী উৎসব, যেখানে অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুরা।
অনুষ্ঠানে শিশুদের হাতে সুন্দরভাবে মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং তাদের জন্য আয়োজন করা হয় নানা বিনোদনমূলক কার্যক্রম। এতে অংশ নিয়ে শিশুদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার। স্বেচ্ছাসেবীরা তাদের সঙ্গে সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অবহেলিত এই শিশুদের মুখে একটু হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। এমন আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে উৎসবের আনন্দ পৌঁছে দিতে পারলেই তাদের প্রচেষ্টা সার্থক হবে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সচেতন মহল এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে এলে পথশিশুদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *