বুটেক্স ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে নিবির-নেহাল

Spread the love

বুটেক্স ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে নিবির-নেহাল

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ফটোগ্রাফিক সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। এবার ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান নিবির এবং একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নেহাল হোসেন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে।

রবিবার (৩০ আগস্ট) বুটেক্স ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু কার্যকরী কমিটি ২০২৫-২৬ প্রকাশ করেন।

কার্যকরী কমিটির সহ-সভাপতি হয়েছেন শাফিউল্লাহ আল মাহমুদ হোসেনী। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সারোয়ার হোসেন সামি।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. হাসিবুর রহমান নিবির বলেন, “বুটেক্স ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই দায়িত্ব একইসঙ্গে সম্মানের এবং বড় দায়িত্বও বটে।

নতুন কমিটি নিয়ে আমাদের মূল লক্ষ্য থাকবে ফটোগ্রাফিকে আরও বেশি শিক্ষার্থীর কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া। এজন্য নিয়মিত ফটো ওয়াক, ফটোগ্রাফিক ওয়ার্কশপ, প্রতিযোগিতা ও বিভিন্ন লার্নিং সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

সাধারণ সম্পাদক মো. নেহাল হোসেন বলেন, “একটি সাধারণ স্কুল থেকে ভালো একটি কলেজ, এরপর দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে—এই পথচলায় জীবন অনেকটাই বদলে গেছে। হয়তো অর্জনগুলো বাইরে থেকে খুব বড় মনে হয় না, কিন্তু পেছনে ফিরে তাকালে বুঝি, অনেকটা পথ পেরিয়ে এসেছিসামনে আরও দীর্ঘ পথ বাকি।

বুটেক্স ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমাদের লক্ষ্য থাকবে নিয়মিত কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা এবং সোসাইটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পথচলায় ভালো কিছু করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *