খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদল নেতা সুমন সরদারের খাবার বিতরণ

Spread the love

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদল নেতা সুমন সরদারের খাবার বিতরণ

জবি প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচির আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনায় আমরা এমন আয়োজন করেছি।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের আপামর জনসাধারণের কাছে তিনি ছিলেন আশ্রয়স্থল। তাই তার জন্মবার্ষিকীতে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এমন উদ্যোগ। সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া প্রার্থী। আশাকরি মহান রব্বুল আলামীন তাকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে রেখেছেন।

আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এসময় আর উপস্থিত ছিলেন সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান,রবিন মিয়া শাওন, নাইমুর রহমান দূর্জয়,রাহাত হাসান,
লিমন ইসলাম,মিঠু আলী, মনিরুজ্জামান, মাসফিকুল ইসলাম রাইন,জয়,মুমিনুল,প্রিয়ন্ত,ইভান,নাইম,মুসফিক,সৌরভ,মিথিল,আকরামসহ অন্যন্য নেতাকর্মী।

#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *