শাবিপ্রবির লিখিয়ে সাহিত্য সংসদের ৬ষ্ঠ নির্বাহী সংসদ ঘোষণা: সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক নাহিদুল
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাহিত্যভিত্তিক সংগঠন লিখিয়ে সাহিত্য সংসদ-এর ৬ষ্ঠ নির্বাহী সংসদ ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই নির্বাহী সংসদ আগামী সময়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কাজ করবে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফওয়ান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাহিদুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে শামসুদ্দোহা সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুজ্জামান অতীক, সাংগঠনিক সম্পাদক তাওহির হাসান ইমরোজ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান সাদিদ, প্রকাশনা সম্পাদক হুমায়ূন কবির, প্রচার সম্পাদক সাজেদুল কবির শাওন এবং কার্যকরী সদস্য হিসেবে হাসানাত আহমেদ হাসিব ও আরিব বিন খলিল দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তোলা, নতুন লেখকদের উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা ও পাঠাভ্যাস বিকাশের লক্ষ্যে লিখিয়ে সাহিত্য সংসদ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি নিয়মিত সাহিত্য আড্ডা, কবিতা ও গল্প পাঠ, বই আলোচনা, সাহিত্যপত্র ও দেয়ালিকা প্রকাশ, লেখালেখিবিষয়ক কর্মশালা, সাহিত্য প্রতিযোগিতা, আবৃত্তি এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে থাকে। পাশাপাশি নবীন লেখকদের জন্য নিজেদের লেখা প্রকাশ ও বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও সংগঠনটি ভূমিকা পালন করে আসছে।
নবগঠিত ৬ষ্ঠ নির্বাহী সংসদের নেতৃত্বে সংগঠনের চলমান কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিধি সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা প্রসার এবং একটি প্রাণবন্ত সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

