সাজিদ হত্যার দ্রুত বিচারসহ ৪ দফা দাবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের স্মারকলিপি

Spread the love

সাজিদ হত্যার দ্রুত বিচারসহ ৪ দফা দাবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের স্মারকলিপি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার-সহ চার দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি। রবিবার (১৯ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. আবদুর রউফ স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা দৃশ্যমান সুফল লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া, শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে হলের নামকরণের লিখিত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সর্বশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তা এখনো বাস্তবায়িত হয়নি।

সংগঠনটির চার দফা দাবি হলো, শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকারী বা হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করা, শহীদ সাজিদ আব্দুল্লাহ নামে হলের নামকরণ করা, প্রতিশ্রুত আর্থিক ক্ষতিপূরণ দ্রুততম সময়ের মধ্যে প্রদান নিশ্চিত করা, পূর্ব প্রতিশ্রুতিপত্র অনুযায়ী দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বলেন, সাজিদ হত্যার বিচারে আমি বদ্ধপরিকর। ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। অন্যান্য যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে, সেটা আমার একার এখতিয়ারে নেই। যেটা আমি একা পারব না সেটার প্রতিশ্রুতি আমি দিতে পারছি না।বিশ্ববিদ্যালয়ের সকল বডির সাথে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হবে, সেটাই করব। আর্থিক ক্ষতিপূরণে আমরা পরিবারের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি লিখিত একটা আবেদন দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *