ঈদযাত্রায় প্রতি বাসে দুজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

Spread the love

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায় সেজন্য প্রতি বাসে দুজন চালক রাখার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমকিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ঈদযাত্রা নিয়ে ইন্টেরিম সরকারের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান প্রশাসন বলে জানান তিনি। বলেন, যাত্রা নির্বিঘ্নে বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

লক্কর-ঝক্কর বাস যেন রাস্তায় না নামে এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। রাস্তা থেকে যাত্রী উঠিয়ে যেন যানজট তৈরি করা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বাস মালিকদের নির্দেশনা দিন তিনি।

সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ৬ সংস্থার ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *