নবনিযুক্ত চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

Spread the love

নবনিযুক্ত চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) যোগদান করেছেন চবি রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হাছান মিয়া।

দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে উপাচার্য দপ্তরে সাক্ষাৎ করেন নবনিযুক্ত রেজিস্ট্রার। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মাননীয় উপাচার্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনিযুক্ত রেজিস্ট্রারকে (ভারপ্রাপ্ত) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

যোগদানের সময় সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখার প্রধানগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি রেজিস্ট্রার দপ্তরের শাখা প্রধানগণ, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর অফিস কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *