
শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সঙ্গে ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর অধ্যাপক ড. বেনেডিক্ট সেডনের সৌজন্য সাক্ষাৎ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ড. বেনেডিক্ট সেডন।
গত ৭ এপ্রিল, ২০২৬ তারিখ, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ড. মো. নুরশাদ আলী, ড. নয়ন চন্দ্র মহন্ত, প্রভাষক মো. আবু হাসান সুমনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় অধ্যাপক ড. বেনেডিক্ট সেডনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং শাবিপ্রবির মধ্যে গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক ড. সেডন ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য দীর্ঘ সময়ের সফরে পুনরায় আসার আগ্রহ প্রকাশ করেন।





