
গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগামী ৬ মাসের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকসানা আক্তার মিতু এবং সহ-সভাপতি হয়েছেন ফাহমিদা সুইটি। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তামাসুল ইসলাম সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শিপন চন্দ্র ঘোশ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাকিল খান, দপ্তর সম্পাদক হিসেবে রানা শাহেদ রনি এবং প্রচার সম্পাদক হিসেবে ইস্তিয়াক মনোনীত হয়েছেন।
নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, কমিটি অনুমোদন সংক্রান্ত নথিতে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে এবং ১ এপ্রিল ২০২৬ তারিখে এটি অনুমোদিত হয়।





