
দ্বিতীয়বারের মতো চবি ত্ব কিং কোবরা মিললো!
জীববৈচিত্র্যে আচ্ছাদিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ কিং কোবরার।
১০-ই এপ্রিল, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা কলোনি থেকে এই সাপটি উদ্ধার করে Society for Snake & Snakebite Awareness (3SA) এর সদস্যরা।
কলোনীর বাসিন্দা ইমাম হোসেন ফোন করে সংগঠনের নম্বরে কল দিয়ে জানান, একটি বড় আকারের সাপ তাঁর বাড়ির ভেতরে অবস্থান করছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান 3SA টিমের উপদেষ্টা, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম আল হায়দার এবং রেসকিউ সদস্য মোহাম্মদ ইসমাইল হোসাইন, নাফিস হাসান, মো. ইমরান ও মোবারক মিয়া। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা নিরাপদে সাপটি উদ্ধার করতে সক্ষম হন।





