ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইয়াছিন-তাহমিদ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ বর্ষের পিয়েল হাসান ইয়াছিন ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের খালিদ সাইফুল্লাহ তাহমিদ মনোনীত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে উপদেষ্টামন্ডলীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অর্পি আরা অর্থি, আজিমুল ইসলাম আজিম, জুনায়েদ আহমেদ, সিয়াম আহমেদ সিফাত, রাশেদুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান মিজান ও শরিফ আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, আর নাইম, বিল্লাল হোসেন, মোঃ শরীফ ও ইমরান খান।সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মাশরাফি হাসান মৃধা ও হেমায়েত উল্লাহ, অর্থ সম্পাদক আবু হানিফ পিয়াস, সহ-অর্থ সম্পাদক জুলকার বিন নাঈম, প্রচার সম্পাদক মোঃ রবিন, উপ-প্রচার সম্পাদক স্বাধীন, দপ্তর সম্পাদক ধ্রুব আহমেদ রনি, উপ-দপ্তর সম্পাদক তাকসিরুল,
এছাড়া আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শুভ, সহ-আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হক হিমেল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরমান শেখ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাইসুল মনি,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান খান, ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম প্রান্ত, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী হাসান শান্ত, ধর্ম বিষয়ক সম্পাদক সাদেক আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা রিমি, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাকসুদা আক্তার জুই।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সাবিত হাসান, রিয়াজুল হাসান রিমন, মিজানুর রহমান, কাজী ফাইজা ফাতেমা, আল নোমান জয়, মোঃ ফাহিম, রুপালি আক্তার, তাগরিব খান ও আল সাহাফ সাফিয়ান প্রমূখ।
পরে ২০২৪-২৫ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ, ও ২০১৯-২০ বর্ষের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল করিম, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম ও প্রফেসর ড. মোজাহিদ রহমান, ফার্মেসি বিভাগের লেকচারার রসুল করিম কমলসহ ময়মনসিংহ জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
