ভর্তি পরীক্ষায় সরব ‘ক্যাপ’: ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণ

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ভর্তি পরীক্ষায় সরব ‘ক্যাপ’: ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণ

ইবি প্রতিনিধি
দেশের নারীদের মরণব্যাধি স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করতে এক ব্যতিক্রমী ক্যাম্পেইন পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)। শুক্রবার (১০ এপ্রিল)গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি
পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে এই সচেতনতামূলক কার্যক্রম চালায় সংগঠনটি।

জানা যায়, প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার নারী স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত হন। সঠিক তথ্যের অভাব এবং লজ্জার কারণে অনেকেই প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন না। এই সংকট মোকাবিলায় ভর্তি পরীক্ষার মতো বড় জমায়েতকে কাজে লাগিয়ে অভিভাবকদের মাঝে ক্যান্সারের লক্ষণ ও প্রতিকার সম্বলিত লিফলেট বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি শহীদুল্লাহর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের আমির হোসেন, মহুয়া, শিখা, নাহিদ, সাব্বির, নুর আলম, মেহেদী হাসান, আরমান তুহিন, উম্মে হাবিবা মিম প্রমূখ।

সংগঠনের সভাপতি শহীদুল্লাহ বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নারীদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে ক্যানসারের ভয়াল থাবা থেকে মুক্তি পাওয়া সম্ভব—এই বার্তাই সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *