কুবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা‎‎

Spread the love

কুবি প্রতিনিধি:‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলাটি করেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার।‎‎মামলার এজাহারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রহরী, আনসার সদস্য ও আহত পথচারীসহ মোট সাতজনকে সাক্ষী করা হয়েছে।‎‎এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন কুসিকের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।‎‎এজাহারে বলা হয়, বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে শনাক্ত করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ জব্দ করে।‎‎এ বিষয়ে মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার জানান, “আমরা এই ঘটনায় মামলা দায়ের করেছি এবং বর্তমানে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ বিষয়টি তদন্ত করছে।”‎‎উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং স্থানীয় এক অটোরিকশাচালক আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *